নিজস্ব প্রতিবেদক | ০৮:২৮ পিএম, ২০২১-০৮-২০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী নিজে দায়িত্ব নিয়ে দুই এতিম ছেলে-মেয়ের বিয়ে দিলেন। নাম না জানা ছোট এতিম ছেলেটিকে ১২ বছর আগে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে কুড়িয়ে পান আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরীর স্ত্রী আখি চৌধুরী।
কুড়িয়ে পাওয়া ছেলেকে নিজের সন্তানের পরিচয়ে বড় করে তুলেন রাশেল দম্পতি। দীর্ঘ ১২ বছর নিজের কাছে রেখে পরম মমতায় বড় করে তুলেন ছেলেটিকে। প্রকৃত বাবা মায়ের নাম পরিচয় বলতে না পারা ছেলের নাম রাখেন মোহাম্মদ রমজান চৌধুরী। রমজান চৌধুরী ছাড়াও পালিত আরো এক ছেলে ও মেয়ে রয়েছে রাশেল চৌধুরী দম্পতির। ১২ বছর লালন পালন শেষে ছেলে বিয়ের উপযুক্ত হওয়ায় একই এলাকার মা হারা এতিম তানজুমা আক্তারকে ছেলের বউ হিসেবে ঠিক করেন। ছেলের বিয়েতে দুইটি গরু জবাই করে এলাকা বাসীকে খাওয়ানোর ব্যাবস্থা করেন রাশেল চৌধুরী দম্পতি। শুধু বিয়েই নয়, এতিম দম্পতির জন্য নিজে জমি দান করে একটি দূর্যোগ সহনীয় ঘর তৈরি করে দিয়েছেন এবং আমতলী বাজারে একটি মুদিদোকান চালু করে ছেলেকে বুজিয়ে দিয়েছেন। চেয়ারম্যান রাশেল চৌধুরীর এমন মহতী উদ্যোগে এলাবাসীর মাঝে খুবই আনন্দ ও উদ্দীপনা দেখা যায়।
শুক্রবার (২০ আগস্ট) আমতলী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় চেয়ারম্যান রাশেল চৌধুরীর বাড়িতে গিয়ে দেখা যায়, খুব ধুমধামে এতিম বর কনের বিয়ের আয়োজন চলছে। এলাকার সকল স্তরের মানুষের ঢল নেমেছে এক নজর এতিম বর কনেকে দেখতে।
আমতলী ইউপি চেয়ারম্যান রাশেল চৌধুরী বলেন, আমার কাছে এক মুহূর্তের জন্যও মনে হয় না ছেলেটি আমর না, আমি যতদিন পৃথিবীতে থাকবো সে আমার সন্তান হিসেবে পরিচিত হবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ বলেন, এমন দৃষ্টান্ত খুব কম দেখা যায়। রাশেল চেয়ারম্যানের এমন মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited