নুরুল কবির | ০২:৪১ পিএম, ২০২১-০৮-২১
বান্দরবানের নাইক্ষংছড়িতে এক লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক দাম ৫ কোটি ১৩ লাখ টাকা। আটক ব্যক্তির নাম ছালা মার্মা পিন্টু (৩৪)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের একটি হাই স্কুলের দফতরি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ।
শুক্রবার (২০ আগস্ট) রাতে পুলিশ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৫ কোটি ১৩ লাখ টাকা।
ওসি আরও বলেন, ছালা মার্মা পিন্টু কৌশলে অনেকদিন ধরে এলাকায মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। এবং তার সিন্ডিকেটে সাথে কারা জড়িত তার তদন্ত চলছে। এলাকায় মাদককারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ছালা মার্মা পিন্টুর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা করা হচ্ছে এবং শনিবার (২১ আগস্ট) সকালে পিন্টুকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
এদিকে গত ১৬ আগষ্ট সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৪৬ হাজার ৫শত পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারীকে আটক করেছ। আটককৃতরা হলেন ছৈয়দ উল্লাহ (৫০) পিতা মৃত মৌলভী জাকের হোসেন, সাং দক্ষিণ ছালামী পাড়া, সৈয়দ আলম (৪০) পিতা মৃত মকবুল আহাম্মদ,আবুল কাশেম (৩৫) পিতা মৃত আলী আহাম্মদ,সাং চেরার কুল, মোঃ ইব্রাহীম খলিল (৩২) পিতা মৃত আমির হামজা সাং রামুর গর্জনিয়া থিমছড়ি,ছাবের আহাম্মদ (৫৫) পিতা মৃত গোপাল হোসেন। সাং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ৪, বল্ক নং ডি/৮ বলে জানা গেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited