নিজস্ব প্রতিবেদক | ০১:৩৫ পিএম, ২০২১-০৮-২৩
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি ও সিএইচটি টাইমস টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক সাংবাদিক আলমগীর মানিক পরিবারসহ আহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সাংবাদিক আলমগির মানিকের মা, ছেলে, ভাগনে ও চালসহ ৪জন আহত হয়।
এই ঘটনায় ট্রাকটি (চট্টমেট্রো-টঃ ১১৭১৪৯) জব্দ এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাংবাদিক আলমগীর মানিক তার পরিবার নিয়ে মাইক্রোযোগে রাঙামাটি থেকে ফেনির উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে ভূঁইয়াদম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তারা দুর্ঘটনার শিকার হয়।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, চালক, হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। স্থানীয়ভাবে সুরাহা করা হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited