নিজস্ব প্রতিবেদক | ১২:১৫ এএম, ২০২১-০৮-২৪
রাঙামাটি সদরের জীবতলী থেকে যৌথবাহিনীর অভিযানে ২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম অমল কান্তি চাকমা (৩৯)। তিনি স্থানীয় ভৈরবানন্দ চাকমার ছেলে।
পুলিশ জানায়, রোববার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অমল কান্তি চাকমাকে আটক করে।
এ সময় তার ঘর থেকে ১টি এসএমজি, ১টি পিস্তল, ২৫ রাউন্ড এসএমজির তাজা গুলি, ১০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি ওয়াকিটকি, ৪টি দা, ১টি ছুরি, ২ সেট সেনাবাহিনীর পোশাক, ৫টি কম্বল, ৪টি মুঠোফোন ও ২টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
এসআই নয়ন কুমার চক্রবর্তী জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited