নিজস্ব প্রতিবেদক | ১০:২৬ পিএম, ২০২১-০৮-২৫
বাংলাদেশ বর্ডার র্গাড (বিজিবি) রাঙামাটি সেক্টর ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর আইজল সেক্টরের কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫আগষ্ট) দুপুরে উভয় দেশের কমান্ডারদের মধ্যে ভার্চুয়াল ভিডিও টেলি কনফারেন্সে (ভিটিসি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
এছাড়াও সীমান্তে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয় পক্ষ একমত পোষণ করেন। আড়াই ঘন্টাব্যাপী উভয় দেশের কমান্ডার পর্যায়ে সৌহার্দপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, বিজিবি রাঙামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাহীদুর রহমান ওসমানী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন, বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী রাজেশ কুমার।
এছাড়াও বাংলাদেশের পক্ষে বিজিবি রাঙামাটি সেক্টর এবং বিএসএফ আইজল সেক্টরের পরিচালকরা উক্ত সভায় অংশগ্রহণ করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited