আরাফাত হোসেন বেলাল | ১০:৩৫ পিএম, ২০২১-০৮-২৫
রাঙমাটি লংগদু উপজেলার বগাচতর এলাকায় আমির হোসেনের স্বপ্নের পেঁপে বাগানের প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গল বার (২৫ আগস্ট) দিনগত রাতে রাঙ্গীপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমির হোসেনের বর্গাকৃতি প্রায় দু একর জায়গার পাঁচ শতাধিক পেঁপে গাছ কর্তন করেছে অসাধু ব্যাক্তিরা।
কৃষক আমির হোসেন বলেন, গত বছর আমি নিজ জমিতে একশত চারা রোপন করে প্রায় তিন লক্ষ টাকার মত লাভবান হই। সেই আশা করে এবছর জমি বর্গা নিয়ে প্রায় ১হাজার চারা রোপন করি। অনেক টাকা ব্যয়ে বাগানটি সাজানো হয়েছিলো, কিছু কিছু গাছে ফুল ফল আসতে ছিলো। কিন্তু কে বা কাহারা গত রাতে প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কর্তন করে ফেলে। সকালে আমি বাগানে এসে এমন দৃশ্য দেখে স্থানীয় মেম্বার, জনপ্রতিনিধি, চেয়ারম্যান ও তার একান্ত সহকারীকে জানাই এবং তারা ঘটনাস্থলে এসে দেখে যায়।
তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলে, আমি থানায় যাবো এবিষয় একটি অভিযোগ দায়ের করবো।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ ও তার সহকারী মনির হোসেন নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এমন জঘন্য কাজের নিন্দা জানাই এবং পাশাপাশি দুষ্কৃতিদের চিহ্নিত করার কাজ চলছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited