আল মামুন | ০২:৩৮ পিএম, ২০২১-০৮-২৬
পার্বত্য চট্টগ্রামে কুষ্ঠ নিয়ন্ত্রণ ও রিহ্যাবিলিটেশন প্রকল্পের সার্বিক সহযোগীতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বুধবার খাগড়াছড়ির মধুপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।
সরকারী-কর্মকর্তাদের সাথে জেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে আন্ত:সর্ম্পক উন্নয়ন,যোগাযোগ স্থাপন ও সেবা গ্রহণ নিশ্চিত করণের লক্ষ্যে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।
“এ্যাডভাসিং লেপ্রসী এন্ড ডিসত্যাভজাভানটেইজড্ পিপলস্ অপরচুনিটিস সোসাইটি" আলো সোসাইটি এবং "জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড"দি লেপ্রসী সিবান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমার পরিচালনায় এতে স্বাগত বক্তব্যে রাখেন ডা: জীবক চাকমা।
কর্মশালায় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহনাজ, জাতীয় মহিলা বিষয়ক সংস্থা কর্মকর্তা উঠান চৌধুরী,জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক মো: সুজাত হোসেন,আলো এনজিও’র পরিচালক অরুণ কান্তি চাকমা,জেলা সমবায় সমিতি কর্মকর্তা ও উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা উৎপল চাকমা, জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি নিপালী ত্রিপুরা,দি লেপ্রসী সিবান বাংলাদেশ প্রকল্পের কর্মী ও জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা এতে অংশ নেয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited