নিজস্ব প্রতিবেদক | ০৯:৩১ পিএম, ২০২১-০৮-২৬
২৬ আগষ্ট (বৃহস্পতিবার) লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে ইউনিয়ন-মাল্টি ষ্টেকহোল্ডার সংযোগ বিষয়ক কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
লীন প্রকল্পের জেলা ট্রেইনিং অফিসার ডায়না চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা কর্মকর্তা রাজীব দাস গুপ্ত। প্রকল্প বিষয়ে ব্রীফ করেন জেলা টেকনিক্যাল অফিসার ওবায়দুর রশিদ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক সবির কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয় নন্দ চাকমাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ষ্টেকহোল্ডারগণ।
কর্মশালা উদ্বোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম ত্বরাম্বিত করার লক্ষে মাল্টি ষ্টেকহোল্ডার প্লাটফর্ম বিষয়ক প্রকল্পের কার্যক্রম এবং সচেতনতা মূলক বার্তাগুলি সহজ ভাষায় উপকারভোগীদের কাছে পৌছে দিতে হবে। প্রকল্পের তদারকি, অগ্রগতি বিষয়ে উপজেলা ও ইউনিয়ন কমিটিকে মাসিক সভায় অবহিত করতে হবে। তৃণমূল পর্যায়ে প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য এবং সরকারের গৃহীত পুষ্টি বিষয়ক সিদ্ধান্তগুলি উপকারভোগীদের মাঝে পৌছে দিতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় মা ও শিশুদের পুষ্টির ঘাটতি রয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকা অপরিহার্য। তাই তিনি এনজিওগুলোকে শহরকেন্দ্রিক প্রকল্প হাতে না নিয়ে দরিদ্র জনগোষ্ঠির জন্য প্রত্যন্ত এলাকায় প্রকল্প বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানান। বিশেষ করে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে প্রকল্পের কার্যক্রম প্রণয়ন এবং চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, ইউপি সদস্যদের সাথে পরামর্শ নিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করার পরামর্শ রাখেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited