রাজস্থলী প্রতিনিধি | ০২:০৪ পিএম, ২০২১-০৮-২৮
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার(২৮ আগস্ট) সকাল ১০ টায় রাজস্থলী মৎস্য অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক । সাংবাদিক অাজগর অালী খান, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, এইসময় অফিস ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা, অফিস সহকারি বিষুরুপ চাকমা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা বলেন, 'বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলীতে উক্ত কর্মসূচি সফলভাবে বাস্থবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, প্রামান্য চিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ, মাইকিং ও ব্যানার পোস্টারের মাধ্যমে প্রচার প্রচারনা এবং মতবিনিময় সভা ।
উক্ত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited