নিজস্ব প্রতিবেদক | ০২:১৪ পিএম, ২০২১-০৮-২৮
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে সংলগ্ন বিজিবি ও ব্যাটালিয়ন আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ক্যাম্পের বিভিন্ন মালামাল ও ব্যারাকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে সৈনিকরা।
শনিবার (২৮ আগস্ট) ভোরে একদল হাতির পাল এসে এই আক্রমণ করে বলে জানা গেছে।
ক্যাম্পের দায়িত্বরত বিজিবির হাবিলদার আব্দুল আজিজ জানান, ১২টি বন্য হাতির দল ভোর প্রায় ৪টায় একযোগে এসে এই আক্রমণ করে। এ সময় বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা প্রাণ রক্ষায় দৌঁড়ে গিয়ে পার্শ্ববর্তী অপর একটি ক্যাম্পে আশ্রয় নেয়।
২৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র প্লাটুন কমান্ডার নবাব আলী জানান, শনিবার ভোর রাতে ওই হাতির দল আক্রমণ করে ক্যাম্পের ব্যাপক ক্ষতি সাধন করে এবং ক্যাম্পের পানির লাইন ক্ষতিগ্রস্ত করে। এ সময় মশাল জ্বালিয়ে এবং বাজনা বাজিয়েও হাতির দলকে তাড়ানো যায়নি। ফলে তারা বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অস্ত্র ও গোলা বারুদসহ প্রাণ রক্ষার্থে স্পীলওয়ের এপারে চলে আসে।
ক্যাম্পের ব্যাটালিয়ন আনসার সদস্য রাজু মিয়া দুলাল বলেন, চলতি সপ্তাহে আরো ৩ বার হাতির দল ক্যাম্পের আশেপাশে এসে গাছ গাছালির ব্যাপক ক্ষতিসাধন করেছে।
প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের সুরক্ষায় কাপ্তাই ১৯ বিজিবির ১৪ জন সদস্য এবং ২৪ আনসার ব্যাটালিয়নের ৩২ জন সদস্য ওই ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে ওই ক্যাম্পে অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited