মাহাদি বিন সুলতান | ০২:০৩ এএম, ২০২১-০৯-০২
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে নানিয়ারচর মৎস্য বিভাগ। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় শেষে ১৫জন প্রান্তিক মৎস্যজীবীর মাঝে মৎস্য চাষে পুকুর প্রস্তুত করতে আঠারো কেজি হারে চুন বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা মৎস্য অফিসার মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, মৎস্য বিভাগের মাঠ সহকারী কৃতিরাজ খীসা ঝিনুকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিবছর মে, জুন ও জুলাই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকলেও এবছর কাপ্তাই লেকে পানির স্তর কম থাকায় মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা তাদের দুরবস্থার কথা তুলে ধরেন।
এবিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, "এই ব্যাপারে আমি জেলা মৎস্য অফিসে যোগাযোগ করেছি। আশাকরি আপনাদের জন্য সুখবর আসবে।"
এসময় তিনি মৎস্যজীবীদের সাথে মাছ চাষে ও আহরণে সুযোগ এবং অসুবিধা সম্পর্কে মুক্ত আলোচনা করেন। এছাড়াও চাষিদের মাঝে মৎস্য চাষে উন্নয়ন ও সফলতা তুলে ধরতে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited