নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৪ এএম, ২০২১-০৯-০২
রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় জায়গা সংক্রান্ত ঘটনায় জনৈক নারভীন আক্তার ও সহযোগী নুসরাত জাহান কর্তৃক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে গৃহবধূ নুসরাত হামিদা ও ব্যবসায়ী আব্দুল হামিদ। বুধবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের কলেজ গেইট এলাকার একটি কটেজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমানতবাগ এলাকার বাসিন্দা নুসরাত হামিদা বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত সৌদি আরবে প্রবাসে কর্মরত আছেন। স্বামীর টাকায় আমার স্বামীর ফুফাতো ভাই মোঃ.আব্দুল হামিদকে দিয়ে আমানতবাগ এলাকায় মো. বাদল মিয়া থেকে ২০১১ সালে আড়াই শতক জায়গা কিনে কাঁচা টিনসেড ঘর নির্মাণ করে ভাড়া দেয়।
পরবর্তী সময়ে ২০১৩ সালে আমার স্বামী বিদেশ থেকে আসলে হামিদ আমার স্বামীর নামে জায়গাটি হলফনামার মাধ্যমে হস্তান্তর করেন। এরপরপ আমার নিকট আত্মীয় হামিদ কেয়ারটেকার হিসেবে বাড়ির ভাড়া ব্যাপারে সকল দায়িত্ব পালন করে।
২০১৮ সালে ঘর খালি হলে মোঃ হামিদ নারভিন আক্তারকে মাসিক পাঁচহাজার টাকায় ভাড়া দেয়। ওই নারী দীর্ঘদিন ঠিক ভাবে ভাড়া পরিশোধ কলেও গত পাঁচ মাসের ঘর ভাড়া বকেয়া হলে হামিদ বার বার ঘর ভাড়া চাইলে সে অজুহাত দেখায়। এরপর ঘর ভাড়া চাওয়া হলে হামিদকে জায়গা ক্রয় করে নিয়েছে বলে ওই নারী জবাব দেন। এ ঘটনা জানার পর আমি নিজে গেলেও নারভিন আক্তার আমাকে একই কথা শুনায় এবং অশ্রাব্য ভাষা গালাগাল করে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি ওই নারী থেকে আমার বসত, জায়গা ফিরে পেতে চাই। এইজন্য প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি। এসময় গৃহবধূ নুসরাত হামিদা ছাড়াও, তার আত্মীয় মো. আব্দুল হামিদ, তার ছোট ভাই মো, ফোরকান এবং কলেজগেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited