নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৪ পিএম, ২০২১-০৯-০২
পাহাড়ে বিদেশি ও সুস্বাদু ফল ড্রাগন চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন নানিয়ারচর উপজেলার পঞ্চাশোর্ধ মোঃ শামশুল আলম। দীর্ঘ ৩৬বছর সড়ক ও জনপথ বিভাগে চাকুরী জীবন শেষে অবসর গ্রহন করে এখন তিনি ড্রাগন চাষে মনোনিবেশ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় তার বাগানে গিয়ে দেখা যায়, প্রায় ২একর জমিতে চাষ করছেন বিদেশি ফল ড্রাগন। তার বাগানে রয়েছে ১৮০০ ড্রাগন ফলের গাছ।
তার সাথে কথা বলে জানা যায়,২০১৮ সালে নানিয়ারচর হর্টিকালচার থেকে ৪০টি পিলার, ৩২০টি চারা, সার ও ড্রাগন চাষ উপকরণ পান তিনি। পরে নিজস্ব উদ্যোগে রায়খালী কৃষি ইন্সটিটিউট থেকে ১৫০০চারা এনে রোপন করেন তিনি।
জানতে চাইলে তিনি জানান, এবছর ইতোমধ্যে তিনি প্রায় ১০০কেজি ফল কেটেছেন। প্রতি কেজি স্থানীয় মূল্য ২৫০-৪৫০ টাকা পাওয়া যায়। প্রতিবছর মে মাস থেকে নভেম্বর পর্যন্ত ফল দেয় এই ফল। প্রথম ২/১ বছর একটু বাড়তি পরিচর্যা নিলে ২০বছরের ও বেশি ফলন দিবে এই সুস্বাদু ফলটি।
এবিষয়ে নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোঃ আল মামুন বলেন, পাহাড়ে অন্যান্য ফসলের তুলনায় ড্রাগন চাষ খরচ কম ও লাভজনক। বিদেশি ও সমতল জেলা গুলো থেকে পাহাড়ের ড্রাগন ফল অনেক সুমিষ্ট। ড্রাগন ফলের পাশাপাশি চাষিরা ড্রাগনের কাটিং বা চারা বিক্রি করতে পারেন। এছাড়াও ড্রাগন বাগানে সবজি জাতিয় অন্য চাষাবাদ ও করা যায়। তাই নানিয়ারচরে চাষিরা ড্রাগন চাষে ঝুঁকছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited