নিজস্ব প্রতিবেদক | ০১:৩৮ এএম, ২০২১-০৯-০৪
রাঙামাটির দৃষ্টি নন্দন ঘাগড়া ঝর্নায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শুক্রবার সকালে কাউখালীর ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া ঝর্না এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সংগঠনটির উপজেলা স্বেচ্ছাসেবী টিম। এসময় জেলা সমন্বয়ক জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে দৃষ্টিনন্দন রাঙামাটির রূপ দেখে মুগ্ধ হন।
কিন্তু আমরা সামান্য সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দর্শনীয় স্থানগুলো নোংড়া করে রাখি। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যেশ্য হলো সকলকে সচেতন করা। সংগঠনটির জেলা আইটি সহকারী মোঃ ফায়জুল ইসলাম বলেন, বিডি ক্লিন রাঙামাটি ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ছাড়াও করোনাকালে মাস্ক বিতরণ, মাইকিং প্রচারণা, ভ্যাকসিন গ্রহনে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, ভ্যাকসিন গ্রহণে ফ্রি রেজিস্ট্রেশন, বৃক্ষ রোপনসহ রাষ্ট্রীয় দিবস সমূহ পালন করে থাকে।
এসময় রাঙামাটির জেলা সমন্বয় মাসুদ রানা হৃদয়, কাউখালী উপজেলা সমন্বয়ক শাহরিয়ার ইমন রাসেলসহ উপজেলা টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালে কাউখালী উপজেলায় ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited