নিজস্ব প্রতিবেদক | ০৪:১৭ পিএম, ২০২১-০৯-০৪
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কের চার স্থানে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। পরে সেনাবাহিনী ও সড়ক জনপদ বিভাগের চেষ্টায় ৮ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা যানচলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতভর ভারী বৃষ্টি পাতের ফলে মারিশ্যা-দীঘিনালা সড়কের ৪, ৯, ১১ ও ১৬ কিলোমিটার এলাকায় ভোরে পাহাড় ধসে পরে বাঘাইছড়ির সাথে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও সড়ক জনপদ বিভাগ প্লেডোরারের সাহায্যে মাটি সরিয়ে দুপর ২টায় যানচলাচল স্বাভাবিক করে। পাহাড় ধসে কোন ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও সড়কের মারাত্মক ক্ষতি হয়। এছাড়া সড়কে যানচলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে যানবাহন আটকা পরে সীমাহীন দুর্ভোগে পরে সাধারণ মানুষ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাঘাইছড়ির প্রধান সড়ক মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৯ কিলোমিটার এলাকায় ছোট বড় প্রায় দশ স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টি পাত অব্যাহত থাকলে বড় পাহাড় ধসের আশংকা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম পাহাড় ধসের বিষয়টি শিকার করে বলেন, আমরা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে লাল পতাকা উঠিয়ে সতর্কতার পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগোষ্ঠী কে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্দেশনা দিয়েছি।
এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ির নিচু অঞ্চল তলিয়ে গেছে অনেক ফসলি জমি ও মাছের পুকুর তলিয়ে গেছে এতে অনেক মৎস্য খামারী অর্থনৈতিক ভাবে ক্ষতির মুখে পরেছেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম থাকে তাই মাঝে মধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে এটা সম্পূর্ণ প্রকৃতির উপর। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে আমাদের বাড়তি প্রস্তুতি রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited