মাহাদি বিন সুলতান | ০৮:৩৫ পিএম, ২০২১-০৯-০৪
রাঙামাটির নানিয়ারচরে বিরল প্রজাতির উড়ন্ত বিড়াল অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ।
শনিবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৭নং টিলা এলাকার মোঃ সরওয়ার (১৬) নামের এক কিশোর বাড়ির পাশের কাঠাল গাছ থেকে ৪টি উড়ন্ত কাঠবিড়াল ধরে। সে এলাকার মোঃ মাহফুজুর রহমানের ছেলে।
বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ জানান, বিরল প্রজাতির এই উড়ন্ত কাঠবিড়াল গুলো আজ বিপন্ন। বন উজাড় ও খাদ্য সঙ্কটে এই প্রাণীরা লোকারণ্যে আসে। বিলুপ্ত এই প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিতে কাজ করে যাচ্ছে বন বিভাগ।
স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ছগির হোসেন জানান, গাছের বিভিন্ন ফল ফলাদি নষ্ট করায় কাঠবিড়াল ভেবে বাড়ির পাশের কাঠাঁল গাছের ফাঁকে তল্লাশি করে ৪টি কাঠবিড়াল ধরে সরওয়ার। এসময় স্থানীয়রা লক্ষ করে এগুলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়াল।
পরে স্থানীয়রা মিলে প্রশাসনকে জানালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির তত্ত্বাবধানে এই উড়ন্ত কাঠবিড়ালগুলো পাশের গভির জঙ্গলে অবমুক্ত করে বনবিভাগ।
এসময় বুড়িঘাট ইউপি সদস্য মোঃ শফিউল ইসলাম, নেকজান বেগম, স্থানীয় পল্লী চিকিৎসক কবির হোসেন, বন বিভাগের অফিস সহকারী আব্দুল কুদ্দুস, ভিডিপি প্লাটুন কমান্ডার মিন্টু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited