আল মামুন | ০৭:২৬ পিএম, ২০২১-০৯-০৬
মাস্ক পড়–ন নিজে সুস্থ থাকুন,অন্যকেও সুস্থ রাখুন শ্লোগানকে সামনে রেখে করোনার পরিরোধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করেছে খাগড়াছড়িতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ঠিকাদার কল্যাণ সমিতি সংলগ্ন চেম্বার ভবনের নিজস্ব কার্যালয়ে সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়িতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি বলেন, একে অপরের জন্য কাজ করতে পারলেই জীবনের স্বার্থকতা। প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সকলে মিলেমিশে একে অপরের পরিপুরক হয়ে কাজ করলে আরো সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সাফলতা কামনা করে করোনায় সকলকে সচেতন হওয়াসহ মাস্ক পরার উপর গুরুত্বারোপ করেন।
এতে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স’র সহ-সভাপতি,খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: শানে আলম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম,বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: রফিকসহ গন্যমান্যরা অংশ নেয়।
পরে খাগড়াছড়ির মসজিদ,মন্দির,এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিরা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited