আল মামুন | ০৭:৪৫ পিএম, ২০২১-০৯-০৬
খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে সদ্য জন্ম নেওয়া একটি কন্যা নবজাতক উদ্ধার করা হয়েছে। সদ্য ভূমিষ্ঠ নবজাতকটিকে কলেজের টয়লেটে ফেলে পালিয়েছেন মা।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে কান্নার শব্দ শুনে নবজাতকে উদ্ধার করা হয়। কলেজটির প্রভাষক রশমি চাকমা সাংবাদিকদের বলেন, কান্নার শব্দ শুনে টয়লেট থেকে নবজাতক উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধরসহ স্থানীয়রা। সদ্য ভূমিষ্ঠ নবজাতককে ফেলে তার মা পালিয়েছেন যায়। নবজাতকটিকে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, নবজাতকটি বর্তমানে ভালো আছে। তারপরও হাসপাতালে ভর্তি রেখে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।
খাগড়াছড়ি প্রফেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা বলেন, যেহেতু নবজাতকটির কেউ নেই, তাই অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের সমাজ সেবা অফিসার নাজমুল হাসান বলেন, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited