আল মামুন | ০৫:৫৬ পিএম, ২০২১-০৯-০৭
খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে উদ্ধারকৃত নবজাতক আদালতের রায়ে অবশেষে দত্তক নিলেন স্মৃতি বিকাশ চাকমা ও অন্বেশা খীসা দম্পত্তি। নবজাতককে লালন-পালনের জন্য ৬ প্রার্থীর আবেদনের প্রেক্ষিত সকল বিষয় বিচার বিশ্লেষণ করে আদালত স্মৃতি বিকাশ চাকমার দম্পত্তির হাতে লালন পালনের জন্য রায় দেন।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর ২১) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মুহাং আবু তাহের এর আদালত ৬ প্রার্থীর সকলের বক্তব্য ও শুনানী শেষে তিনি এই রায় দেন।
নবজাতক কোন সম্প্রদায়ের তা আদালতকে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা। এদিকে, উদ্ধারকৃত নবজাতককে খাগড়াছড়ি জেলার মধ্যে দত্তক দিলে খোঁজখবরসহ দায়িত্ব পালনে বিষয় জানান খাগড়াছড়ি প্রফেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা।
এর আগে আদালত সকল প্রার্থীর সম্পত্তি,সামাজিক অবস্থান,শিক্ষাসহ সকল বিষয়ে অবগত হওয়ার পর ডাক্তার,প্রফেশনাল অফিসারসহ সকলের বক্তব্য পর্যবেক্ষণ শেষে বিচারক এই রায় ঘোষনা করেন।
দত্তক নেওয়ার পরিবারের পক্ষের আইনজীবি আফসার হোসেন রনি জানান, সকল বিষয় বিশ্লেষন করে আদালত এই রায় ঘোষনায় খুশি পরিবারটি। খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবি এড. আশুতোষ চাকমা পরিবারটির পক্ষের শুনানী করেন।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক নবজাতকটি স্মৃতি বিকাশ চাকমা ও অন্বেশা খীসাকে লালন-পালন ও ভরন পোষনের রায় দেন।
উল্লেখ যে, গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুটিকে খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেটে উদ্ধার করে। সদ্য ভূমিষ্ঠ নবজাতককে পালিয়েছেন যায় তার মা ফেলে। পরে নবজাতকটি বর্তমানে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ নিয়ে খাগড়াছড়ি হাসপাতালের সমাজ সেবা অফিসার নাজমুল হাসান,খাগড়াছড়ি সদর থানার পুলিশ কর্মকর্তা,খাগড়াছড়ি প্রফেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা,হাসপাতাল কর্তৃপক্ষের সম্মিলিত বিধি অনুসরণ করে সর্বশেষ রায়ের কপি পাওয়ার পর নবজাতকে দত্তক নেওয়া অভিভাবকদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited