আরাফাত হোসেন বেলাল | ১২:০২ পিএম, ২০২১-০৯-০৮
দীর্ঘ ৯ বছরেও ব্রীজের দুইপাশে নির্মিত হয়নি সংযোগ সড়ক। ব্রিজটি ঠায় দাঁড়িয়ে থাকলেও নেই সংযোগ সড়কের মাটি। এ কারনে কাঠের মই বেয়ে ওঠানামা করতে হয় ব্রিজে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।
সংযোগ সড়কবিহীন কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ব্রিজ রাঙামাটির লংগদু উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়ন ও মিজান মুন্সির বাড়ির সামনের মাইনী নদীর উপর নির্মিত। ব্রিজটির দুই পাশে ৫০টি পরিবারের বসবাস। সংযোগ সড়ক না থাকায় দীর্ঘ ৯ বছর ধরে ঝুঁকি নিয়ে ৮-৯ ফুট উঁচু কাঠের মই বেয়ে ব্রিজ পারাপার হচ্ছে এসব পরিবারের সদস্যরা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে নারী ও শিশুরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,সারাবছর কাঠের মই বেয়েই মাথায় বা কাঁধে মালামাল বহন করে ব্রিজ পারাপার হতে হয়। তবে বর্ষা মৌসুমে মাইনী নদীতে পানি বাড়ার কারণে ব্রিজটি ব্যবহার করা যায় না। তখন নৌকায় চলাচল করতে হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,২০১২-১৩ অর্থবছরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যায়ে নির্মিত হয় ব্রিজটি। এরপর ৯ বছর পেরিয়ে গেলেও ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এর সুফল পাচ্ছে না আশপাশের মানুষ।
১ নম্বর আটারকছড়া ইউনিয়নের মেম্বার আব্দুর রহমান জানান,ব্রিজটির দুই পাশে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর বারবার আবেদন করা হয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা জানান,ব্রিজটি রাঙামাটি জেলা পরিষদ নির্মাণ করেছে। সংযোগ সড়ক নির্মাণের দায়িত্বও তাদেরই। তবে বর্তমানে বরাদ্দ না থাকায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না। বিষয়টি জেলা পরিষদের নজরে দেওয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও নির্মাণ কাজ শুরু হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited