কাপ্তাই প্রতিনিধি | ১২:৫৪ এএম, ২০২০-১০-০৭
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার বলেন, সন্ধ্যার পর আইপিএলের নামে জুয়ার আসর ও ছিচকে চোর, মাদক নিমূলে এখন থেকে কঠোর হবে পুলিশ। প্রতিদিন বিকেল ৪টা হতে ফজরের আযান পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়নো হবে পুলিশের টহল। প্রতিটি অপরাধের বেলায় মামলাযোগ্য হলে মামলা নিতে আমরা এক মূহুর্ত বিলম্ব করবোনা।
কাপ্তাই থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (৬ই অক্টোবর) দুপুরে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি আতাউল হক চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন আ.লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি জয়নাল আবেদীন। এসময় কাপ্তাইয়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে সম্প্রতি বেড়েছে মাদকের বিস্তার, জুয়া, চুরি, ছিনতাই সহ নানান অপরাধ। এমন কর্মকান্ডে জড়িয়ে বিপথে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া কিশোররা। গ্রুপ করে এমন অপরাধে জড়ানোর চিত্র আগের যে কোন সময়ের চেয়ে বেড়েছে ব্যাপক হারে। ফলে অতঙ্কে এলাকাবাসী।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited