ওমর ফারুক সুমন | ০৫:২২ পিএম, ২০২১-০৯-১২
রাঙামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা বিশাল বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা ঘন ঘন লোডশেডিং বন্ধ, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী করেন। এছাড়াও ইচ্ছে করে বিদ্যুৎ বন্ধ রেখে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে বলে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমাকে দায়ী করে তার অপসারণ দাবী করেন।
এ বিষয়ে বাঘাইছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, আমাদের কোন লোডশেডিং নেই প্রাকৃতিক দূর্যোগের ফলে মাঝে মাঝে লাইন ফল্ডের কারনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব নয়। আমরা বাঘাইছড়িতে যে পরিমাণ বিদ্যুৎ নিয়ে আসি মাস শেষে সে পরিমান বিল কালেকশন হয়না। দূর্গম অঞ্চল হওয়ায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর আমরা যাতায়াত করতে পারিনা তাই অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনা।
এদিকে, লোডশেডিং নিয়ে কথা কাটাকাটির ঘটনায় আলমগীর হোসেন নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগ। বাঘাইছড়ি থানার ডিউটি অফিসার এস আই ইমতিয়াজ মাহমুদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited