নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৯ পিএম, ২০২১-০৯-১৩
পার্বত্যাঞ্চলে গর্ভবতী মহিলাদের সঠিক সময়ে চিকিৎসা সেবার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকালে উপজেলার প্রবেশদ্বার কুতুকছড়ি ক্যাম্পের সামনে বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি ও রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান কে ফুল দিয়ে বরণ করে নেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
বিভাগীয় কমিশনার এসময় জুরাছড়ি কমিউনিটি ক্লিনিক, ১৪মাইল বৌদ্ধ মন্দির, বগাছড়ি নির্মিতব্য গৃহ ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর, নানিয়ারচর সেতু ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শণ করেন।
পরে বিভাগীয় কমিশনার নানিয়ারচরে স্থাপিত রাঙামাটি জেলা পরিষদ রেষ্ট হাউজে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসময় সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু, সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব প্রমূখ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited