মাসুদ পারভেজ নির্জন | ০২:২৪ এএম, ২০২১-০৯-১৪
রাঙামাটি শহরে গত দুইদিনে তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।অবশেষে রক্ষা হলোনা সেই চোরের।মন্দিরের সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়ার পরদিন সোমবার সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজার চৌমহুনী থেকে তাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তি চট্রগ্রামের সাতকানিয়ার অর্জুন দাশের ছেলে লিটন দাশ(২৯)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত চোরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়াও তার বিরুদ্ধে এর আগেও চট্রগ্রামের সাতকানিয়ায় চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
উল্লেখ্য,গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভেদভেদী লোকনাথ মন্দির থেকে দুই আনা ওজনের একটি স্বর্নের চাঁদ এবং একটি প্রায় ৮ আনা ওজনের রূপার চেইন চুরি হয়।
এর পরদিন বেলা ১১টা ৪৮মিনিট থেকে ১২টা ৬মিনিট পর্যন্ত ১৮ মিনিটে শংকর মিশনের শিব লিঙ্গের পাশ থেকে পিতলের একটি গরু,প্রতিমার গায়ে থেকে একটি রূপার চেইন ও কয়েকটি পূজার থালা চুরি করে নিয়ে যায় এক যুবক।
পরে মন্দিরের সিসিটিভি ফুটেজে চেক পরলে বিষয়টি ধরা পড়ে।একই দিন দুপুরে আসামবস্তি শিব মন্দির থেকে ১৫ ভরি রূপার অলংকার ও পূজার সামগ্রী চুরি হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited