মোঃ আলী আজগর | ০৫:৪৪ পিএম, ২০২১-০৯-১৪
রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়নে ফের করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিয়ে হেলিকপ্টারে রওনা হলেন বিলাইছড়ি উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার হেলিপ্যাড থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমার নেতৃত্বে ৫ জন স্বাস্থ্য কর্মী দ্বিতীয় পর্যায়ে এই গণটিকা কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গত মাসের ১০ আগস্ট রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সেনাবাহিনী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ উদ্যোগে তারা দুর্গম বড়থলি ইউনিয়নে গণটিকাদান কার্যক্রম সফল করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার তারা ওই এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করার জন্য রওনা করেছেন।
তিনি আরো জানান, গণটিকার প্রথম ডোজ গ্রহণে ওই এলাকার জনগণের যে উচ্ছাস সেদিন দেখেছি, তা তাদেরকে আরো বেশী অনুপ্রাণিত করেছে।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা জানান, গত ১০ আগস্ট তারা ওই এলাকায় ২শ' ৯২ জনকে সিনোফার্মার প্রথম ডোজ দিয়েছেন। সে সাথে ওইদিন স্বাস্থ্য বিভাগ হতে চিকিৎসা সেবা, ইপিআই কার্যক্রম পরিচালনা করেছেন। একই ভাবে দুর্গম বড়থলি ইউনিয়নে পুনরায় ২শ’ ৯২ জনকে টিকা প্রদান করা হবে। এছাড়া সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ট্রাইবেল হেলথ কর্মসূচির আওতায় মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়া হবে ওই এলাকায়।
প্রসঙ্গত, বিলাইছড়ি উপজেলা হতে ফারুয়া ইউনিয়ন হয়ে পায়ে হেঁটে এই ইউনিয়নে যেতে কমপক্ষে সময় লাগবে ৪ দিন। আবার বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক হতে পায়ে হেঁটে যেতে লাগে ২ দিন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited