নানিয়ারচর প্রতিনিধি | ০১:০০ এএম, ২০২০-১০-০৭
”আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ”প্রিয় রাঙামাটি” এর নানিয়ারচর উপজেলা শাখার আহবায়ক কমিটি উদ্ধোধন,পরিচিতি সভা ও বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রিয় রাঙামাটির আয়োজনে নানিয়ারচর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়াম্যান প্রগতি চাকমা।উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান (তিন্নি)।
এসময় ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,নানিয়ারচর থানার ওসি(তদন্ত) মাসুদ খান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্বৃতি সংসদের প্রধান উপদেষ্টা ওহাব হাওলাদার,প্রিয় রাঙামাটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শিকদার,নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর সরোয়ার কামাল এবং সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, সোহেল চাকমা, আনোয়ার হোসেন কায়সার, তাজুল ইসলাম রাজু, নোবেল মল্লিক, বিশাল চৌধুরী, মায়েচিং মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগত অতিথিরা অরাজকতা,অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার ক্রান্তিলগ্নে প্রত্যন্ত একটি উপজেলায় এসে তরুন উদ্যমীদের সাথে নিয়ে এমন একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি করে দেওয়ায় অতিথিরা প্রিয় রাঙামাটির কেন্দ্রীয় কমিটিকে সাধুবাদের পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের পাশে থেকে সকল ধরনের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
নানিয়ারচর উপজেলা শাখার আহবায়ক কমিটিতে সোহেল আহমেদ মুরাদকে আহবায়ক এবং দুর্জয় কর্মকারকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited