নিজস্ব প্রতিবেদক | ০২:২৯ পিএম, ২০২১-০৯-১৬
স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশের প্রেক্ষিতে রাঙামাটির নানিয়ারচরে বিদ্যালয়ে মাঠ পর্যায়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অংহলাপ্রু মারমার উপস্থিতিতে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছে উপজেলা স্যানিটারি ইনপেক্টর মিল্টন বড়ুয়া।
এসময় মিল্টন বড়ুয়া শিক্ষার্থীদের সাথে করোনা সচেতনতায় মাস্ক পরিধান, বার বার হাত ধোয়া এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিষয়ে কথা বলেন।
এবিষয়ে মিল্টন বড়ুয়া বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ই সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এমতাবস্থায় বিদ্যালয়সমূহে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনানুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার লক্ষে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্ট সেন্টার ইনস্ট্রাক্টর সরওয়ার কামাল ও নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা প্রমূখ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited