বাঘাইছড়ি সংবাদদাতা | ১১:২১ এএম, ২০২১-০৯-১৭
রাঙামাটির বাঘাইছড়িতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নেতা সুরেশ কান্তি চাকমা ওরফে হিমেশ’কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে বাঘাইছড়ির উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউপি’র বি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুরেশ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস মূল দল) নেতা ছিলেন বলে নিশ্চিত করেছেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা।
এই ঘটনায় জেএসএস মূল দলের পক্ষ থেকে প্রতিপক্ষ সংস্কারপন্থী দলের সন্ত্রাসীদের দায়ি করলেও দলটির পক্ষ থেকে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সুরেশ কান্তি চাকমা প্রাণভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়ির অদূরে আরেকটি বাড়িতে ঘুমাচ্ছিলেন।
শুক্রবার ভোররাত ৪টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত বাড়িটি ঘিরে ফেলে এবং ঘুমন্ত সুরেশকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
বাঘাইছড়ি বাঘাইছড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি শুনে উক্ত এলাকায় থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে তাড়া ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।
বেলা ১১টার সময় তিনি জানান, পুলিশ এখনো পর্যন্ত নিহতের লাশ খুজে পায়নি। পুলিশের টিমটি ফিরে আসলে আসল ঘটনা বিস্তারিত জানা যাবে।
সশস্ত্র হামলার এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited