নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ এএম, ২০২১-০৯-১৯
বান্দরবানে পর্যটকবাহী জীপে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে, এতে প্রাথমিভাবে ২জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাঙামাটি জেলার রাজস্থলী থেকে ১৬জনের একটি পর্যটকবাহী দল ১৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা উপজেলার বগালেক ঘুরতে যায়। সারাদিন বগালেক এলাকায় ঘুরে বিকেলে তারা বান্দরবান সদর হয়ে রাজস্থলী ফেরত যাওয়ার পথে বিকেল ৫টায় বান্দরবানের কুহালং ইউনিয়নের জাহাঙ্গীরবাগ এলাকায় পৌঁছালে পাহাড়ে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাদের গাড়ী লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় সন্ত্রাসীদের গুলিতে কেউ গুরুতর হতাহত না হলে ও গাড়ীর চাকায় গুলি লেগে গাড়ীটি খাদে পড়ে যায়। এসময় গাড়ীর ২জন যাত্রী আহত হলে তাদের রাজস্থলী নিয়ে যাওয়া হয়।
বান্দরবান সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান,ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সন্ত্রাসীদের কোন একটি দল এই ঘটনা ঘটিয়েছে। ওসি আরো জানান,এই ঘটনার পর এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited