নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২১-০৯-১৯
সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ৪১ জন উপজাতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলাটিতে সেনা ও বিজিবি কর্তৃক ইতোমধ্যে আটক ৪ উপজাতীয় গ্রামবাসীকেও মামলার আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ২০২১ দুপুর ২.৪৫ টায় ১১ বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো: আবুল খায়ের বিজিবি’র পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি থানায় এই মামলা দায়ের করেন। নাইক্ষ্যংছড়ি থানার মামলা নং ৭, তারিখ ১৫/৯/২০২১, ধারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ০৬/০৭/১২/১৪ তৎসহ ১৪৪/৩৫৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
মামলাটিতে সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান, হত্যার উদ্দেশ্যে আঘাত এবং সাধারণ জনগণের নিকট হতে চাঁদা উত্তোলন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কাজে সহায়তা ও সশস্ত্রভাবে অবস্থান করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, দেশের অখন্ডতা বিপন্ন করার লক্ষ্যে সশস্ত্রভাবে সংঘটিত হইয়া বিভিন্নভাবে আর্থিক সহায়তা এবং আশ্রয় প্রদান করার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উক্ত ৪১ জন উপজাতীয়সহ আরও অজ্ঞাতনামা অস্ত্রধারী নাইক্ষ্যংছড়ি থানাধীন দোছড়ি ইউপি’র ২নং ওয়ার্ড কামিছড়া চাক পাড়ায় ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযান চলাকালীন কামিছড়া চাক পাড়ায় পাহাড়ি রাস্তার উপর বিজিবি’কে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবি টহল দলের ১ জন সদস্য মারা যায়। পরবর্তীতে বিজিবির পাল্টা গুলি বর্ষনের প্রেক্ষিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের দুর্গম পথ দিয়ে পালিয়ে যায় অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত কয়েকজন উপজাতীয় ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, অভিযুক্ত ব্যক্তিগণ সবাই নিরস্ত্র ও নিরীহ নাগরিক এবং কেউ কেউ পার্বত্য চুক্তি বাস্তবায়নের গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত মাত্র। তারা সন্ত্রাসী হওয়ার কোন প্রশ্নই ওঠে না। তারা বলেন, বিজিবি’র অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।
মামলায় অভিযুক্ত ব্যক্তিগণের তালিকা নিম্নরূপ; ১. মংলা পো (৬০), পিতা-শোয়েছা অং, গ্রাম-কামিছড়া চাক পাড়া, দোছড়ি ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি, ২. লাইগ্যা ছো (৫০), পিতা-মং বা, গ্রাম-ঐ, ৩. চিংলা অং চাক (৩০), পিতা-আথাছা, গ্রাম-ঐ, ৪. মংলা থোয়াই চাক (১৫), পিতা-চিংলা অং চাকমা, গ্রাম-ঐ, ৫. অমর জ্যোতি চাকমা ওরফে অপু চাকমা (৪০), পিতা-লাম্বা চাকমা, গ্রাম-রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি জেলা, ৬. ক্যবামং মারমা (৫৪), পিতা-উথোয়াই মারমা, গ্রাম-রোয়াংছড়ি, ১নং ওয়ার্ড, রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান, ৭. অংক্যহ্লা মার্মা (২৪), পিতা-ছোহ্লাচিং মার্মা, সাং-কারিয়াং পাড়া, ৩০৬নং ফাইতং মৌজা, থানা- লামা, জেলা- বান্দরবান, ৮. ননাধন চাকমা হিতোশি (৪৫), পিতা-যুগল কৃষ্ণ চাকমা, গ্রাম-বলপিয়া আদাম, নানিয়ারচর উপজেলা, রাঙ্গামাটি জেলা, ৯. মায়া চাঁদ চাকমা (৫০), পিতা-ক্ষীণ রোদ চাকমা, গ্রাম-বনযোগীছড়া, জুরাছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা, ১০. অনুপম চাকমা (৪০), পিতা-অজ্ঞাত, গ্রাম-লংগদু, লংগদু উপজেলা, রাঙ্গামাটি জেলা, ১১. বাসা চাকমা এ্যাসমং (৫০), পিতা-মৃত রায় মোহন চাকমা, গ্রাম-গুইমারা, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি জেলা, ১২. গর্জন তঞ্চঙ্গ্যা (৪২), পিতা-কিনাধন তঞ্চঙ্গ্যা, গ্রাম-ঘিলামুখ পাড়া, রাজস্থলী উপজেলা, রাঙ্গামাটি জেলা, ১৩. অং থোয়াই চিং মারমা (২৯), পিতা-প্রু তুই মং মারমা, গ্রাম-লাছালং পাড়া, রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান জেলা, ১৪. প্রীতিসেন তঞ্চঙ্গ্যা (৪০), পিতা-মৃত জীতেন্দ্র তঞ্চঙ্গ্যা, গ্রাম-আলেক্ষ্যং, রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান জেলা, ১৫. অংশৈচিং মারমা (৩৫), পিতা-সাহ্লাচিং মারমা, গ্রাম-রোয়াংছড়ি বাজার পাড়া, রোয়াংছড়ি উপজেলা, ১৬. অংকানু মারমা (২৮), পিতা-মৃত ক্রাই মং মারমা, গ্রাম-খায়ম্রুং পাড়া, নোয়াপতং, রোয়াংছড়ি উপজেলা, ১৭. সাগর বাসা চাকমা (৩০), পিতা-বৈদ্য চন্দ্র চাকমা, গ্রাম-জ্ঞান কার্বারি পাড়া, আলীকদম উপজেলা, বান্দরবান জেলা, ১৮. তরুণ চাকমা (৩৫), পিতা-বসুদেব চাকমা, গ্রাম-রোয়াম্ভু বয়ামঝিরি, আলীকদম উপজেলা, ১৯. অনীল চাকমা (৩৫), পিতা-সুতবির লক্ষ্য চাকমা, গ্রাম-রম্ভু কলারঝিরি, আলীকদম উপজেলা, ২০. রুপন তঞ্চঙ্গ্যা (৩৮), পিতা-কালাসেন তঞ্চঙ্গ্যা, গ্রাম-ওয়াইগ্যা পাড়া, রোয়াংছড়ি উপজেলা, ২১. কল্পসেন তঞ্চঙ্গ্যা (৩৩), পিতা-শত্রুসেন তঞ্চঙ্গ্যা, গ্রাম-ওয়াইগ্যা পাড়া, রোয়াংছড়ি উপজেলা, ২২. মংশৈ মারমা (৩২), পিতা-হ্লা থোয়াই মং মারমা, গ্রাম-কানাইজো পাড়া, নোয়াপতং, রোয়াংছড়ি উপজেলা, ২৩. মংবাচিং মারমা (৩৭), পিতা-মৃত চিনু মং মারমা, গ্রাম-নোয়াপতং, রোয়াংছড়ি উপজেলা, ২৪. রাঙ্গোলাল তঞ্চঙ্গ্যা (২৬), পিতা-ললিত কুমার তঞ্চঙ্গ্যা, গ্রাম-তাইমুরুংছড়া পাড়া, রোয়াংছড়ি উপজেলা, ২৫. স্বপ্ন কুমার তঞ্চঙ্গ্যা (২৪), পিতা-সমিরণ তঞ্চঙ্গ্যা, গুংখ্যাংপাড়া, নোয়াপতং, রোয়াংছড়ি উপজেলা, ২৬. হিরণ ওরফে তুনিদ (২৮), পিতা-কৃষ্ণমা ধরা, গ্রাম-নানিয়ারচর, নানিয়ারচর উপজেলা, রাঙ্গামাটি জেলা, ২৭. রবিদ্বয় চাকমা (৪৪), পিতা-অজ্ঞাত, রোয়াম্বু নয় পাড়া, আলীকদম উপজেলা, ২৮. প্রাইপ্রু মারমা (৫২), পিতা-অজ্ঞাত, গ্রাম-হেডম্যান পাড়া, বান্দরবান সদর উপজেলা, ২৯. নিত্যলাল চাকমা (৫০), পিতা-অজ্ঞাত, গ্রাম-হেডম্যান পাড়া, বান্দরবান সদর উপজেলা, ৩০. চসিমং মারমা (৫৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-হেডম্যান পাড়া, বান্দরবান সদর উপজেলা, ৩১. সুমন তঞ্চঙ্গ্যা (৪৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-পাইনছড়া, বান্দরবান, ৩২. অমলাম চাকমা (৪৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-অজ্ঞাত, ৩৩. উনুমং মারমা ওরফে রয়েল (৪২), পিতা-গংজক মারমা, গ্রাম-লাপ্রাইমুখ পাড়া, বান্দরবান সদর উপজেলা, ৩৪. মংয়োইসিং মারমা (৩৫), পিতা-থোয়াইনু চিং মারমা, গ্রাম-অজ্ঞাত, ৩৫. নিরোলাল চাকমা (৪৮), পিতা-বঞ্চিত চাকমা, গ্রাম-অজ্ঞাত, ৩৬. সাচিংনু মারমা (৫৪), পিতা-ক্যহ্লাচিং মারমা, গ্রাম-অজ্ঞাত, ৩৭. কক্যাইনু মং মারমা (৩০), পিতা-চথোয়াই মারমা, গ্রাম-অজ্ঞাত, ৩৮. অংশৈমং মারমা (৫৫), পিতা-সাথ্রচিং মারমা, গ্রাম-অজ্ঞাত, ৩৯. কাঞ্চন (৩৮), পিতা-মেদংন্যা, গ্রাম-অজ্ঞাত, ৪০. ভাগ্যলতা (৩৫), স্বামী-অনীল তঞ্চঙ্গ্যা, গ্রাম-রম্ভু কলারঝিরি, আলীকদম উপজেলা, ৪১. জয়বাহাদুর ত্রিপুরা ওরফে অজিত (৪৭), পিতা-অজ্ঞাত, গ্রাম-অজ্ঞাত।
উল্লেখ্য যে, মামলায় ১ নম্বর হতে ৪ নম্বর তালিকাভুক্ত অভিযুক্তগণকে মামলা দায়ের করার ১৪ দিন পূর্বেই সেনা ও বিজিবি সদস্যরা তাদের নিজ গ্রাম থেকে আটক করে নিয়ে যায়।
পরে উক্ত মামলাটি দায়ের করে বিজিবি সদস্যরা আটককৃত উক্ত ৪ জনকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে এবং মামলায় আসামী হিসেবে তালিকাভুক্ত করে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited