নিজস্ব প্রতিবেদক | ১১:১৮ পিএম, ২০২১-০৯-২৩
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় এবং রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে ৫০ শয্যার কোভিড ইউনিট নির্মাণ ও ‘সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের ৫০ শয্যার কোভিড ইউনিট নির্মাণ ও ‘সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট’ এর শুভ উদ্বোধন করেন রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিতীশ কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, সাবেক রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার সহ জেলা পরিষদ ও রাঙামাটি জেনারেল হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চল হিসেবে রাঙামাটি জেলায় প্রথম পিসিআর ল্যাব স্থাপনের পর আজ কোভিড ইউনিট নির্মাণ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট স্থাপন করা হয়েছে। কোভিড ইউনিট ও 'সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু হওয়ার ফলে হাসপাতালে করোনা চিকিৎসায় আরও গতির সঞ্চার হবে। তিনি রাঙামাটিবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য বিভাগ কে ধন্যবাদ জ্ঞাপন করে ভূয়সী প্রশংসা করেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited