নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৭ পিএম, ২০২১-০৯-২৪
রাঙামাটিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের কালেক্টর পুনেন্টু চাকমা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
ওসি কবির হোসেন বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে রাঙামাটি সদরের দুর্গম উলুছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিসিজেএসএস’র কালেক্টর পুনেন্টু চাকমা-কে তার বাড়ি থেকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আটক ব্যক্তিকে কোতায়ালী থানায় হস্তান্তর করেছে নিরাপত্তাবাহিনী।
আটক ব্যক্তি জেলার জুরাছড়ি উপজেলার ধামাইপাড়া এলাকার ধন মোহন চাকমার ছেলে।
ওসি আরও বলেন, পুনেন্টু চাকমা উলুছড়ি গ্রামে দীর্ঘদিন ধরে পিসিজেএসএস’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অবৈধ ভাবে অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited