বাঘাইছড়ি প্রতিনিধি | ১০:৩৩ এএম, ২০২১-০৯-২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরের সারোয়াতলী ইউনিয়নের সিজুগ কলেজ পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমা।
তিনি জানান, সন্ধ্যায় মকিলো চাকমার চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে কিছু বুজে উঠার আগেই মুহূর্তে মকিলো চাকমা ও আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পরে। এক ঘন্টার আগুনে মকিলো চাকমা, সুবজ জ্যোতি চাকমা, ভাগ্য সাধন চাকমা, এবং জুয়েল চাকমার রাইসমিল আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে বছরের পর বছর আগুনে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও এখনো নেই কোন ফায়ার স্টেশন। দুই বছর আগে ফায়ার স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দুই বছরেও কাজ শুরু হয়নি এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited