নানিয়ারচর প্রতিনিধি | ০১:৩০ পিএম, ২০২১-০৯-২৫
রাঙামাটির নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়নের উচ্চক্যাংগালছড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় চহলাপ্রু মারমা (৩০) নামে এক ব্যক্তি নিহত ও সাজাই মারমা (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান বলেন, ঘটনা জানতে পেরে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালক মোঃ সাইফুল ইসলাম কে আটক করে এবং ট্রাকটি জব্দ করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।
মটর সাইকেল আরোহীরা বান্দরবান থেকে খাগড়াছড়ির গুইমারা যাওয়ার পথে এবং ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১১২৮৪২) খাগড়াছড়ি হতে রাঙামাটির কুতুকছড়ি যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক নিহত হন।
এসআই মোঃ তারেক জানান, নিহত চহলাপ্রু মারমা খাগড়াছড়ির গুইমারা বাজার পাড়া এলাকার চাইহলা মারমার ছেলে এবং ট্রাক চালক সাইফুল একই জেলার মাটিরাঙ্গা মুসলিম পাড়া এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited