আল মামুন | ০৭:২৫ পিএম, ২০২১-০৯-২৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জণ করায় ছাত্রলীগের আনন্দ মিছিল সমাবেশ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। বুধবার সকালে খাগড়াছড়ি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি পৌরসভার মিউনিসিপাল স্কুলে গিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে সমাবেশে বক্তারা বলেন, জাতির জনকের স্বপ্ন দেখেছেন বলেই এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আর সে স্বপ্ন ও সোনার বাংলাদেশের রূপ দিতে জন কল্যাণে নিবেদীত ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে ফিরে আলোচনা সভা করে সংগঠনটি। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা নেতৃত্বে এ সময় যুগ্ম-আহবায়ক মো: মনির হোসেন, আহবায়ক কমিটি সদস্য অর্নব ত্রিপুরা টুটুল,মোঃ সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, সদর উপজেলা সভাপতি সনজীব ত্রিপুরা,সাধারণ সম্পাদক ক্যজাই মারমা ও পৌর ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited