নিজস্ব প্রতিবেদক | ১২:২১ এএম, ২০২১-০৯-৩০
দুর্বল সংযোগ উপকরণ ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহের ফলে প্রায়শই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাঙামাটির নানিয়ারচরের বিদ্যুৎ ব্যবস্থা। ফলে ভোগান্তিতে হাজারো বিদ্যুৎ ব্যবহারকারী। বিচ্ছিন্ন ও দুর্বল বিদ্যুৎ সরবরাহ দিয়েও মাস শেষে বড় অঙ্কের বিল দিচ্ছে বিদ্যুৎ বিভাগ এমনটাই অভিযোগ স্থানীয়দের।
বুধবার বিকালে সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে শতাধিক পরিবার। ১৩০টি বৈদ্যুতিক মিটার রয়েছে এই এলাকায়। দুর্বল বৈদ্যুতিক উপকরণ ও মেয়াদোত্তীর্ণ ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহের ফলে কদিন পর পর দুর্ভোগে পড়ে এলাকাবাসী।
নুর নবী নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ৪দিন যাবৎ বিদ্যুৎ নেই এলাকায়। পাহাড়ি এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে পারছিনা। ইঞ্জিল চালিত মটর ব্যবহার করে ৫/৬ টি পরিবার পানি পেলেও বাকি পরিবারগুলো পানি আনতে যেতে হয় পাহাড়ের নিচে।
জসিম নামে এক ব্যবসায়ী জানায়, বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য করা দুরূহ হয়ে পড়ছে। ফ্রিজের কাঁচামাল ও মাছ মাংশ পচেঁ যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ফার্মাসিস্ট জানায়, রোগীদের কাছে টিটি ভ্যাক্স ও সাপোজিটরি জাতিয় ওষুধ গুলো বিক্রি করতে পারছিনা। এতে উপজেলা সদরে গিয়ে এসব ওষুধ আনতে অনেক সময় অপচয় হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানায়, আজ ১০/১২ দিন যাবৎ মোবাইলে চার্জ ও হালকা আলো ছাড়া বিদ্যুতের বাড়তি কোন সেবা পাচ্ছিনা। বেশ কয়েকবার বলেও আজও সুফল মেলেনি বলেও জানান এই জনপ্রতিনিধি।
মহালছড়ি বিদ্যুৎ বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক প্রকৌশলী আজগর আলীকে বেশ কয়েকবার ফোন করে পাওয়া না যাওয়ায় অবশেষে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান মোঃ মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান, ইদানীং কয়েকটা এলাকায় বজ্রপাতের ফলে বেশ কয়েকটা ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিদ্যুৎ বিভাগ। আমরা দ্রুততম সময়ে এই সমস্যা সমাধানে চেষ্টা করছি।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited