নিজস্ব প্রতিবেদক | ১২:২৯ এএম, ২০২১-০৯-৩০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ শিশু একাডেমি সারাদেশে আগামী ৪ অক্টোবর হতে সপ্তাহ ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ পালন করছে।
তারই অনুসরণে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি আগামী ৪ অক্টোবর হতে ১০ অক্টোবর ২০২১ পর্যন্ত ব্যাপক কর্মসূচীর মাধ্যমে সপ্তাহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কন্যা শিশুদের সংগীত প্রতিযোগিতা, প্রতিবন্ধি শিশু, সুবিধাবঞ্চিত শিশু ও প্রাক প্রাথমিক শিশুদের, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
চিত্রাংকন প্রতিযোগিতার সময়সূচী ও নিয়মাবলী নিম্নরূপঃ
তারিখঃ ০৪/১০/২১ তারিখ সোমবার সকাল ৯টা, স্থানঃ শিশু একাডেমি মিলনায়তন। “ক” বিভাগ- নার্সারী হতে ৩য় শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ ইচ্ছামত। “খ” বিভাগ- ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ প্রাকৃতিক দৃশ্য। “গ” বিভাগ- ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ গৃহ কর্মে নিয়োজিত শিশু শ্রম।
সংগীত প্রতিযোগিতার সময়সূচী ও নিয়মাবলী নিম্নরূপঃ
তারিখঃ ০৫/১০/২১ তারিখ মঙ্গলবার সকাল ৯টা, স্থানঃ শিশু একাডেমি মিলনায়তন। “ক” বিভাগ- নার্সারী হতে ৩য় শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ দেশের গান। “খ” বিভাগ- ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ দেশের গান। “গ” বিভাগ- ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ। বিষয়ঃ দেশের গান।
প্রতিযোগিতার জন্য একাডেমি কর্তৃপক্ষ আর্ট পেপার সরবরাহ করবেন এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগিদের সঙ্গে আনতে হবে। মাধ্যম- জলরং/প্যাষ্টেল।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠান প্রধানের আগামী ৩/১০/২১ তারিখের মধ্যে রাঙামাটি শিশু একাডেমি কার্যালয়ে নাম জমা দেওয়ার এবং উল্লেখিত সময়সূচী অনুযায়ী একাডেমি মিলনায়তনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited