বাঘাইছড়ি সংবাদদাতা | ১২:৪৮ এএম, ২০২১-০৯-৩০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পূর্ণিমা দেবী চাকমা (১৮) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি সাজেক ইউনিয়নের ৬ নং ওয়াডের মোনআদাম এলাকায়। সে মোনআদাম এলাকার শুশীল চন্দ্র চাকমার মেয়ে।
গত ২৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৬টায় বাঘাইছড়ি এলাকার কামিনী রঞ্জন চাকমার বাড়ী থেকে বের হয়ে তিনদিন অতিবাহিত হলেও এখনো বাড়িতে ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করেছে নিখোঁজ ছাত্রীর বাবা শুশীল চন্দ্র চাকমা।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক সাইদ আসাদ সাধারণ ডাইরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে প্রেম ঘটিত কারনে মেয়েটি কোথাও পালিয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited