সাখাওয়াৎ হোসেন রুবেল | ০২:৫৬ পিএম, ২০২১-১০-০১
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাঙামাটি-কাপ্তাইসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রেল লাইন স্থাপনের পরিকল্পনা আমাদের আছে। বর্তমান সরকারের নীতি হলো দেশের সকল মানুষ যেন উন্নয়নের সুফল সমান ভাবে পায়।
চট্টগ্রাম-কক্সবাজারের পাশাপাশি বিপুল সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পকে গড়ে তোলা সম্ভব। স্থানীয় কৃষ্টি, সংস্কৃতি সমুন্নত রেখে পর্যটন খাতে বিনিয়োগ করলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ অত্রাঞ্চলের সার্বিক আত্মসামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামস্থ এমপি’র বাসভবনে রাঙামাটি প্রেসক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সহসভাপতি ও ইউ এন বি’র প্রতিনিধি অলি আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার-আল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি জাহেদা বেগম, এসএ টিভির প্রতিনিধি মো: সোলায়মান, এশিয়ান টিভি ও বার্তা ২৪ ডটকম’র রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিক, দেশটিভি ও দৈনিক আজাদীর প্রতিনিধি বিজয় ধর, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক রাঙামাটির স্টাফ রির্পোটার মঈন উদ্দিন বাপ্পী, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মো: নুরুল আমিন মানিক, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেইলী ইন্ডাষ্ট্রি’র জেলা প্রতিনিধি শাহ্ আলম উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited