নিজস্ব প্রতিবেদক | ০৩:১৮ পিএম, ২০২১-১০-০১
বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে মহিলা কাবাডি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩দিন প্রশিক্ষণ শেষে পনেরো জন খেলোয়াড় কে আন্তঃজেলা পর্যায়ে খেলার জন্য বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার থানা মাঠে অনুষ্ঠিত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার প্রতিনিধি উপ-অধিনায়ক মেজর এসএম রুবাইয়াত হুসাইন পিএসসি।।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে এসএম রুবাইয়াত হুসাইন নানিয়ারচরে কাবাডি খেলার আয়োজন করায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, উপজেলায় কাবাডি খেলাকে আরো প্রচার প্রসার করতে নানিয়ারচর জোন আপনাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের হেড কোচ সাজুরাম সুয়েত, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ শরিফ মোঃ আরিফ মিহির, জাতীয় কাবাডি প্রশিক্ষক সুবিমল চন্দ্র দাশ, রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) মোঃ আফাজ উদ্দিন, জাতীয় কাবাডি কোচ এনামুল হক, নানিয়ারচর থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, জেলা ক্রিড়া সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম প্রমূখ।
বক্তব্যে শরিফ মোঃ আরিফ বলেন, ১৯৭৪ সালে জাতির জনক ঘোষিত বাংলাদেশের জাতীয় খেলা ও গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কাবাডি কে বাংলার ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে আমরা নানিয়ারচর উপজেলায় এই মহিলা কাবাডি প্রশিক্ষণ এর আয়োজন করেছি।
তিনি আরো জানান, কাবাডি খেলায় অংশগ্রহণ করে এলাকার মেয়েরা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited