আল মামুন | ০৮:৪৭ পিএম, ২০২১-১০-০২
খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় দ্রুতগামী যাত্রীবাহি নাইট কোচ এস.আলমের ধাক্কায় ৫ পুলিশ সদস্য ও পিকআপ চালক ৬ জন আহত হয়েছে। শনিবার (০২ অক্টোবর ২০২১) সকালে শহরের জিরোমাইলের মহালছড়া এলাকায় পুলিশ বহনকারি পিকআপের ও নাইট কোচের এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল হাসান খান জানান, দূর্ঘটনায় আহত ৫ পুলিশ সদস্য ও অপর জন অন্যজন পিকআপ ড্রাইভার। তিনি আরো জানান, ৪ পুলিশ সদস্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ও গুরুতর আহত দুইজনকে চমেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করেছি বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানায়, সাদা পিকআপে পুলিশের একটি টহল দল জিরোমাইল এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রাতের নাইট কোচ যাত্রীবাহি এস.আলম পরিবহণ পুলিশ বহনকারি পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সব পুলিশ সদস্য আহত হয়। দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এ সময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। তার মধ্যে গুরুতর অবস্থায় দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হলেন, উপ পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান(৪৫), কনস্টেবল আবু ইউছুফ(২৮), মোঃ তানভীর হোসেন(২৫), ঈশ্বর চাকমা(৩২), সেলিম রেজা(২৫)ও পিকআপটির চালক সুজন চাকমা(২১)। আহতদের মধ্যে কনস্টেবল ইউছুফ ও মোঃ তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited