ওমর ফারুক সুমন | ০১:২১ পিএম, ২০২১-১০-০৩
রাঙামাটির বাঘাইছড়ি থেকে নিখোঁজের চার দিন পর খেদারমারা ইউনিয়নের রাঙ্গা দুরছড়ি এলাকায় পুলিন বিহারি চাকমা কারবারির বাসা থেকে প্রেমিক রুমেন্টু চাকমা রনিকেসহ স্কুল ছাত্রী পূর্নিমা দেবী চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা দেবী চাকমা (১৮) নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তার বাবা শুশীল চন্দ্র চাকমা বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করেন। এর পরেই পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি শুরু করে ২ অক্টোবর দুপুরে খেদারমারা এলাকায় এক কারবারির বাড়িতে স্কুল ছাত্রী পূর্ণিমা দেবী চাকমার সন্ধান পায়।
এ সময় তার সাথে একই গ্রামের দাপ্পাইয়া চাকমার ছেলে রুমেন্টু চাকমা রনিকেও পায় পুলিশ। কারবারি ও স্থানীয়দের দাবী, তারা এরইমধ্যে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
কোন পক্ষের অভিযোগ না থাকায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুরব্বিদের উপস্থিতিতে স্কুল ছাত্রী পূর্ণিমা দেবী চাকমা ও রুমেন্টু চাকমা রনিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বৌদ্ধ ধর্মীয় রীতি মেনে সামাজিক ভাবে দুই পরিবারের মাঝে সমঝোতা করা হবে বলে উভয়ই সম্মতি প্রদান করেন।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কের কারণেই প্রেমিক রনি চাকমার হাত ধরে নিজ ইচ্ছেতেই বাড়ি ছাড়ে বলে জানায় পূর্ণিমা দেবী চাকমা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited