ওমর ফারুক সুমন | ০১:২৬ পিএম, ২০২১-১০-০৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বত্রিশ বছরের ক্যান্সার আক্রান্ত আনন্দ লাল চাকমার চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। আনন্দ লাল চাকমা সাজেক উজো বাজার কুঠির পাড়া এলাকার সুরসেন চাকমার ছেলে। আনন্দ লাল চাকমা গত দুই থেকে তিনমাস ধরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে তার পরিবার পথে বসেছে।
আনন্দ লাল চাকমার চার সন্তান ও পরিবারের চোখে মুখে এখন কেবলই ঘোর অন্ধকার। সহায় সম্বল যা ছিলো তা বহু আগেই খুয়িয়ে চিকিৎসার পেছনে খরচ করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মতে আরো প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা লাগবে চিকিৎসা শেষ করতে। সামান্য জুমচাষী পরিবারের পক্ষে তা জোগান দেয়া কোন ভাবেই সম্ভব নয়, এখন টাকার অভাবে চিকিৎসা পুরোপুরি বন্ধ। তাই স্বামীর চিকিৎসার জন্য দেশবাসীর সহায়তা চেয়েছে আনন্দ লাল চাকমার স্ত্রী মল্লিকা চাকমা।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন আনন্দ লাল চাকমার ক্যকন্সার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, তাই কারো একার পক্ষে এই চিকিৎসা সহায়তা দেয়া সম্ভব নয়। তার চিকিৎসায় বিত্তশালীদের সকলের সহায়তা প্রয়োজন।
বাঘাইছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াচ চাকমা বলেন, প্রকৃত ক্যান্সার আক্রান্ত হলে প্রয়োজনীয় কাগজ পত্র জামা দিলে সরকারি ভাবে ৫০ হাজার টাকা সহায়তার সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার ছয়টি দূরারোগ্য রোগীর জন্যও একই সহায়তার ব্যবস্থা রেখেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক, শীঘ্রই সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে আনন্দ লাল চাকমাকে চিকিৎসা সহায়তা দেয়ার ব্যাবস্থা করা হবে।
আনন্দ চাকমার পরিবারের সাথে যোগাযোগের মাধ্যম স্ত্রী মল্লিকা চাকমা মোবাইল- ০১৮৪৯৮৮৪৭৭৭ বিকাশ পার্সোনাল।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited