বিলাইছড়ি প্রতিনিধি | ১২:৫৫ এএম, ২০২১-১০-০৮
বিলাইছড়িতে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চলছে দৌড়ঝাঁপ । আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন সহ এই পর্যন্ত তিন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিস।
তারা আরও জানান, ১নং বিলাইছড়ি ইউনিয়নে ২ জনের মধ্যে ১ জন হলো আওয়ামীলীগের ভুবনজয় তঞ্চঙ্গ্যা অন্যজন সুনীল কান্তি দেওয়ান। আর ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ২ জনের তারমধ্যে একজন সমতোষ চাকমা আরেক জন অমর জীব চাকমা এবং ৩নং ফারুয়া ইউনিয়নের ৩ জনের মধ্যে ১ জন হলো আওয়ামী লীগের বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আরেক জন জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা অন্যজন হলো তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলে জানা যায়।
আর সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৮ জন এবং সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩৫ জন। আজ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা তাদের দলের নেতাকর্মী ও সমর্থনকারীদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দেখা যায়। অন্যদিকে স্বতন্ত্র বা অন্য প্রার্থীরাও তাদের সমর্থন ও প্রস্তাব কারীকে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ যে, ২য় দফায় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করলে, বিলাইছড়িতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কে হবেন আগামী দিনের উন্নয়নের কর্ণধার। যোগ্য প্রার্থী খোঁজে বাছাই করে ব্যালটের মাধ্যমে রায় দিবেন এলাকার জনগণ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited