ওমর ফারুক সুমন | ১২:৫৭ পিএম, ২০২১-১০-০৮
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৩১০ জেলের মাঝে মাথা পিছু ২০ কেজি করে ৬,২০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আমতলী ইউনিয়নের অস্থায়ী খাদ্য গোডাউনের সামনে এসব চাল বিতরণ করেন আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী।
ইউপি চেয়ারম্যান জানান, কাপ্তাই হ্রদে প্রাকৃতিভাবে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে তিন মাস মৎস্য আহরণ বন্ধ থাকায় নিবন্ধিত জেলেদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে জেলেদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপকার ভোগী ৩১০ জেলের পাশাপাশি আমতলী ইউনিয়নের সচিব সগির আহম্মেদ সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান জেলেদের চাল আত্মসাৎ করেছেন অভিযোগ করেন মজিবুর রহমান নামে এক ব্যক্তি।
অভিযোগে তিনি লিখেছেন, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী জেলেদের চাল উত্তোলন করে বাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন।
সরেজমিনে গিয়ে এই ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি, স্থানীয় জেলে মনির আহমদ জানান- চাল নিয়ে তাদের কোন অভিযোগ নেই তারা যথাসময়ে চাল বুঝে পেয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান রাশেল চৌধুরী বলেন, সামনে নির্বাচন তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ মিথ্যা অভিযোগ ছড়িয়ে আমার বিরুদ্ধে বদনাম রটানোর চেষ্টা করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, যথাসময়ে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অভিযোগ যে কেউ করতে পারে তার সত্যতা কতখানি সেটাই দেখার বিষয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited