নিজস্ব প্রতিবেদক | ১১:৪৪ পিএম, ২০২১-১০-০৮
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রাঙামাটির পর্যটন শিল্পের উন্নয়নে সুপরিকল্পনা দরকার। বৃহস্পতিবার (০৭অক্টোবর) রাতে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে রাঙামাটি পলওয়েল পার্কে অনুষ্ঠিত পর্যটন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদ জেলার গুরুত্বপূর্ণ সম্পদ। হ্রদটি সিঙ্গাপুর চেয়েও বড়। হ্রদটিকে ঘিরে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে সময়পযোগী সিন্ধান্ত নিতে হবে। কারণ পুরো জেলাটি প্রাকৃতির সৌন্দর্যের লীলাভূমি। পরিকল্পনা নিয়ে সাজাতে পারলে পর্যটকরা বিদেশ ভ্রমণ না করে এ অঞ্চলে ভ্রমণ করবে। এখানকার মানুষের অর্থনৈতিক মুক্তি সুদৃঢ় হবে। এইজন্য সকলকে এগিয়ে আসতে হবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর (টোয়াব) প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, পুলিশ সুপার মীর মোদাছছেছর হোসেন, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ এর প্রেসিডেন্ট মো. আব্দুল ওয়াদুদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
এসময় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দরা, স্থানীয় উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited