নিজস্ব প্রতিবেদক | ১১:৪৭ পিএম, ২০২১-১০-০৮
রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ইসলামপুর ভাই ভাই ক্লাবের ১৬তম ফুটবল ট্যুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইসলামপুর আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির পায়রা উঠিয়ে উদ্বোধনী ঘোষণা করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় প্রধান অতিথি বলেন, ইসলামপুর ভাই ভাই ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। প্রতি বছর ক্লাবটি ট্যুর্ণামেন্টের আয়োজন করে থাকে। কিছুদিন আগে এই মাঠটি উপজেলা পরিষদ থেকে সংস্কার করে দেওয়া হয়েছে। আগামীতে খেলাধুলা এবং খেলোয়াড় বান্ধব যে কোন উন্নয়নমূলক কাজেও নানিয়ারচর উপজেলা পরিষদ পাশে থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা ক্রীড়া সম্পাদক ইন্দ্র দাশ রিপন, স্থানীয় ইউপি সদস্য মোঃ নুর ইসলাম, ইসলামপুর ভাই ভাই ক্লাবের সভাপতি নুর আলম নিজাম, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর প্রমূখ।
উদ্বোধনী খেলায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চুঙ্গাছড়ি ফ্রেন্ডস একাদশ কে ৪/০ গোলে হারিয়ে একই উপজেলার সিংঘিনালা রেবিং স্পোটিং ক্লাব জয়লাভ করে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited