নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৬ পিএম, ২০২১-১০-০৯
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নানিয়ারচর আগমনে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।
শনিবার দুপুরে নিজ বাসভবনের সামনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের জনগণ এলাকার কৃতি সন্তানকে ফুল দিয়ে বরণ করে নেন।
সফরকালে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি), নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী, আঞ্চলিক পরিষদ সদস্য হাজি মোহাম্মদ কামাল, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও প্রিয়নন্দ চাকমা, উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চেয়ারম্যান নিখিল কুমার বগাছড়ি ১নং ওয়ার্ড আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের আয়োজনে সম্মাননা সভায় যোগদান করেন। পরে বগাছড়ি মারকাজুল মা'আরিফ বায়েজিদ (রহঃ) মাদ্রাসা ভবনের শুভ উদ্বোধন ও ইসলামপুর দাখিল মাদ্রাসা ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited