আল মামুন | ০৫:৩৯ পিএম, ২০২১-১০-০৯
দূর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। শনিবার দুপুরে শহরের পুলিশ লাইনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এতে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের সচেতনতা জরুরী। পার্বত্য এই জেলায় প্রতিটি উপজেলার সব ক’টি পুঁজা মন্ডপে যাতে সুমানের সহিত শান্তিপূর্ণ ভাবে পুঁজা উদযাপন হয় সে দায়িত্ব সবার।
এছাড়াও ধর্ম মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুসরণ,আযান ও নামাজের সময়টা মাথায় রেখে সকলের সব ধরনের ধর্মীয় রীতি-নীতি অনুসরণের মধ্য দিয়ে সুন্দর ও সু-শৃঙ্খলভাবে ধর্মীয় বৃহত্ত এই উৎসব উদযাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও যে কোন সমস্যায় সর্বাত্মক সহায়তায় পুলিশ প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।
খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার এএইচ এম এরশাদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,পুঁজা উদযাপন কমিটির সভাপতি ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতে বড়–য়া,সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ।
সভায় খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) মনিরুজ্জামান পিপিএম সেবা, সদর সার্কেল জিনিয়া চাকমা,রামগড় সার্কেল হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,মাটিরাঙ্গা সার্কেল মো: খোরশেদ আলম,মানিকছড়ি সার্কেল কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক তরুন কান্তি ভট্টাচার্য্য, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমানসহ ৯ উপজেলা নেতৃবৃন্দ ও থানার অফিসাররা অংশ নেন।
এতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা,মসজিদের ইমান থেকে শুরু করে খাগড়াছড়ির নয় উপজেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited