আল মামুন | ০৪:০৪ পিএম, ২০২১-১০-১০
খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র ও বিধবা ১’শ নারীদের মাঝে অনুষ্ঠানিক ভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
তিনি বলেন, “নারী-পুরুষের সমন্বয়ে উন্নয়ন যাত্রায় বিপ্লব ঘটবে। তাই পিঁছিয়ে পরা নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাভলম্বী করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। নারীরা শুধু ঘরে নয়,দেশের প্রতিটি ক্ষেত্রে সমহারে নারীদের অংশ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: বশিরুল হক ভুঞা,এতে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদস্য মংক্যচিং চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ,সদস্য এড. আশুতোষ চাকমা,শুভ মঙ্গল চাকমা,শতরূপ চাকমা,শাহিনা আক্তার,মেমং মারমা,নিলোৎপল খীসা,খোকনেশ^র ত্রিপুরা, মাঈন উদ্দিন অংশ নেন।
এতে আনুষ্ঠানিক ভাবে ১শ সেলাই মেশিন দু:স্থ,দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিতরণ করা হলেও নয় উপজেলায় ২’শতাধিকের অধিক সেলাই মেশিন বিতরণের কথা রয়েছে বলে পরিষদ সূত্র।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited